হাসপাতালের অগ্নিকাণ্ড
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহতপ্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ময়মনসিংহ বিভাগের জেলাসমুহ ছাড়াও আশপাশের বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল । সাধারণ মানুষ ছুটে আসে সুচিকিৎসার আশায়। প্রতিদিন কয়েক হাজার রোগী ও স্বজনের উপস্থিতি থাকে এই হাসপাতালে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীর্তির চিত্র সাধারণ মানুষের আশা আজ গুড়েবালি। বঞ্চিত হচ্ছে সুচিকিৎসা প্রাপ্তি থেকে। দিনকে দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, দুর্নীতির চিত্র।